দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার মুরাদনগরে চোরাই সিএনজি অটোরিকশাসহ আন্তঃজেলা চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে কুমিল্লার মুরাদনগর ও ব্রাহ্মণবাড়িয়ার কসবা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, জুম্মান হোসেন প্রকাশ জুম্মান ড্রাইভার (৩৩), মো. জসিম (৩০) ও মামুন মিয়া (৪৫)।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে কিশোর গ্যাং, মাদক ও ছিনতাইকারী গ্রেপ্তারে বিশেষ অভিযান চালায় মুরাদনগর থানা পুলিশ। অভিযানের অংশ হিসেবে উপজেলার ১৪ নম্বর নবীপুর পূর্ব ইউনিয়নের বাখরনগর থোল্লা গ্যাস পাম্পের সামনে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হয়।
এ সময় পুলিশের চেকপোস্ট দেখে একটি সিএনজি অটোরিকশা পালানোর চেষ্টা করলে সেটি আটক করা হয়। অটোরিকশা থেকে একজন পালিয়ে গেলেও জুম্মান হোসেন ও মো. জসিমকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে তারা অটোরিকশাটির বৈধ কাগজপত্র দেখাতে পারেননি এবং এটি চোরাই বলে স্বীকার করেন বলে জানিয়েছে পুলিশ। পরে অটোরিকশাটি জব্দ করা হয়।
আটক দুজনের দেওয়া তথ্য ও তথ্যপ্রযুক্তির সহায়তায় পলাতক মামুন মিয়ার অবস্থান শনাক্ত করা হয়। পরে একই দিন সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের সহায়তায় কুটি চৌমুহনী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তঃজেলা সিএনজি অটোরিকশা চোর চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে সিএনজি অটোরিকশা চুরি করে এক জেলা থেকে অন্য জেলায় কেনাবেচা করতেন। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, জুম্মান হোসেনের বিরুদ্ধে চট্টগ্রামের পাঁচলাইশ মডেল থানায় ২০২৫ সালের ২৪ অক্টোবর ডাকাতির প্রস্তুতি এবং ২০১৮ সালের ২ সেপ্টেম্বর ডাকাতির ঘটনায় দুটি মামলা রয়েছে। এ ছাড়া বোয়ালখালী থানায় ২০২১ সালের ৬ ডিসেম্বর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে আরেকটি মামলা হয়।
এ ঘটনায় মুরাদনগর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
যে আই